বার্তা সংস্থা আবনা : আহরার জোট বলেছে, দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ বিশেষ করে ইরাকের পলাতক ভাইস প্রেসিডেন্ট তারেক আল-হাশেমিকে আশ্রয় দেয়ার জন্য এরদোগানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। তবে কবে এবং কোথায় এ অভিযোগ বা মামলা দায়ের করা হবে সে সম্পর্কে বার্তা সংস্থাটি কিছু জানায়নি।
এ জোট তুর্কি প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, ইরাকে শিয়া সম্প্রদায় সংখ্যালঘু বলে গুল সম্প্রতি যে মন্তব্য করেছে তা দেশে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির শামিল এবং জাতীয় ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা।
এর আগে, তুর্কি প্রধানমন্ত্রী ইরাক সরকারকে সাম্প্রদায়িক বলে যে মন্তব্য করেছেন গত রোববার তারও তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির কয়েকজন সংসদ সদস্য ও রাজনীতিবিদ। এ ছাড়া, ইরাকের প্রভাবশালী সংসদ সদস্য ইয়াসিন মাজিদ বাগদাদে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বহিষ্কারের দাবি তুলেছেন#রেডিও তেহরান